1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রিয়াদে হামলার জেরে বাংলাদেশ থেকে ৫ ফ্লাইট বাতিল, মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলা আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস, বাগেরহাটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ঘুমিয়ে পড়লেন সিভিল সার্জন, সমালোচনা রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার, বাংলাদেশিসহ নিহত ১২ মশা দমনে ব্যর্থতার প্রতিবাদে রাস্তায় মশারি টানিয়ে পাঁচ তরুণীর অবস্থান ফেসবুকে পরিচয়ের পর রাজুর সঙ্গে কক্সবাজারে, ফেরার পথে হত্যার শিকার তাজমিন ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান শেরপুরে বনমন্ত্রীর অনুষ্ঠানে বারবার বিদ্যুৎ বিভ্রাট, অতিথিদের মধ্যে অসন্তোষ

এবারের প্রতিপাদ্য বাল্যবিয়ে বন্ধ ও অধিকার সুরক্ষা
আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস,

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আজ ১১ অক্টোবর, আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। কন্যাশিশুদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার সুযোগ বৃদ্ধি, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং লিঙ্গবৈষম্য দূর করার লক্ষ্য নিয়ে বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে।

এ উপলক্ষে বিভিন্ন দেশে সভা, সেমিনারসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিবসটি কন্যাশিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা এবং তাদের বিকাশের পথে বাধা দূর করার গুরুত্ব তুলে ধরে।

২০২৬ সালের আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য ‘এন্ড চাইল্ড ম্যারেজ অ্যান্ড ইনভেস্ট ইন গার্লস রাইটস’। বাংলায় এর অর্থ—‘বাল্যবিয়ে বন্ধ করুন এবং মেয়েদের অধিকার সুরক্ষায় বিনিয়োগ করুন’।

এ বছরের প্রতিপাদ্যে বাল্যবিয়ে বন্ধের পাশাপাশি কন্যাশিশুদের সার্বিক বিকাশে বিনিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সামাজিক সুরক্ষা জোরদার, নিরাপদ পরিবেশ তৈরি এবং নেতৃত্বের বিকাশে সুযোগ সৃষ্টি।

নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার প্রতিষ্ঠাও এবারের প্রতিপাদ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। কন্যাশিশুরা যেন বৈষম্য ও বাধার মুখে না পড়ে নিজেদের সম্ভাবনা বিকশিত করতে পারে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের মূল লক্ষ্য হলো কন্যাশিশুদের মৌলিক অধিকার সুরক্ষা, শিক্ষায় অংশগ্রহণ বৃদ্ধি, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং নারী-পুরুষের বৈষম্য দূর করা। পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বাড়ানো ও নেতৃত্বের গুণাবলি বিকাশে উৎসাহিত করাও দিবসটি পালনের উদ্দেশ্য।

জাতিসংঘের সাধারণ পরিষদে ২০১১ সালের ১৯ ডিসেম্বর গৃহীত এক প্রস্তাবের মাধ্যমে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ঘোষণা করা হয়। এরপর ২০১২ সালের ১১ অক্টোবর প্রথমবারের মতো বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। সেই থেকে প্রতিবছর কন্যাশিশুদের অধিকার, মর্যাদা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান জানিয়ে দিবসটি পালন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি