1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে ৮ কিশোর পালিয়েছে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

এবার যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়েছে ৮ বন্দি কিশোর। রবিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে বন্দিদের আবাসিক ভবনের জানালা ভেঙে মই দিয়ে নেমে তারা পালিয়ে গেছে বলে জানিয়েছেন কেন্দ্রের তত্ত্বাবধায়ক জাকির হোসেন।

তত্ত্বাবধায়ক জানান, রবিবার দিবাগত রাত ২টা ১৪ থেকে ২০ মিনিটের মধ্যে কেন্দ্রের ৮ কিশোর জানালা ভেঙে পালিয়ে যায়। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান তিনি।

এদিকে, যশোর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮ কিশোর পলায়নের ঘটনায় কোতোয়ালি থানায় জিডি করেছে কর্তৃপক্ষ। পালিয়ে যাওয়া শিশুরা হলো-যশোরের হৃদয় (১৭), ফারদিন দুর্জয় (১৫), আব্দুল কাদের (১৪), খুলনার রোহান গাজী (১৪), সোহাগ শেখ (১৭), নড়াইলের মুন্না গাজী (১৫), গোপালগঞ্জের শাহ আলম (১৪) ও বরিশালের মাইনুর রহমান শাকিব (১৫)।

তাদের আটকে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।

এর আগে গত ১৩ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কর্মকর্তা-কর্মচারীরা সেখানকার ১৮ বন্দি শিশুর ওপর নির্মম নির্যাতন চালায়। এতে ৩ শিশু নিহত এবং ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় ৫ কর্মকর্তা ও ৭ বন্দি শিশুর বিরুদ্ধে মামলা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি