1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

তরুণীর অভিযোগ ভারতের থানায়, জামালপুরে প্রেমিক গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

অনলাইনে ভারতীয় এক তরুণীর সঙ্গে প্রেম করে ব্যক্তিগত ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে জামালপুরের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (৫ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান মেহেদী (১৯) দেওয়ানগঞ্জ উপজেলার একেএম মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার কালিকাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।

জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, মোস্তাফিজুর রহমান মেহেদীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার এক তরুণীর পরিচয় হয়।

একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সুবাদে তারা বিভিন্ন সময়ে নিজেদের ব্যক্তিগত ছবি-ভিডিও আদান-প্রদান করেন। পরে তরুণীর ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন ও তার আত্মীয়দের কাছে পাঠিয়ে দেন মেহেদী। এ ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার সুতি থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী তরুণী।

পরবর্তীতে জামালপুর জেলার পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়। তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা বিশেষ অভিযান চালিয়ে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে। তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। মোবাইলের তথ্য পর্যালোচনা ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ভুক্তভোগী তরুণীর অভিযোগের সত্যতা পায় পুলিশ।

জেলা গোয়েন্দা শাখার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি-১) সোহাগ রানা বলেন, ‘এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছে। গ্রেপ্তার যুবককে আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি