1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না ডিএনসিসি প্রশাসক, স্থানীয় এমপির উপর গার্মেন্টস কর্মীদের হামলার অভিযোগ বেনজীরের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই, দুদকের গাফিলতি ছিল না শিক্ষাপ্রতিষ্ঠানে আগস্টে ছুটি ১২ দিন, সেপ্টেম্বরে কত? জামিনে মুক্ত বেনজীর, অনুমতি ছাড়া দুবাই ত্যাগে নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার চারপাশে নৌপথ চালু নিয়ে সভা ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান ড. সাব্বির মোস্তফা খান সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রাথমিকের নতুন শিক্ষকদের পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চা দোকানে বন্ধুদের নিয়ে এইচএসসির খাতা দেখছিলেন শিক্ষক, উত্তরপত্রসহ ধরা

নেতাকর্মীদের মির্জা ফখরুল
সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬

বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ভালো কাজ দিয়ে মানুষের মন জয় করতে হবে। সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন, কারও কাছ থেকে জোড় করে কিছু নেবেন- এটা যেন না হয়। দাম্ভিকতা আল্লাহ পছন্দ করেন না, সীমালংঘনও পছন্দ করেন না। আমরা যেন সবাই মানুষের কাজের জন্য এগিয়ে যাই, আমরা যেন বিনয়ী হই। মানুষের বিপদে সাহায্য করি।

রোববার (২ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর সিদ্দিকীয়া বিশ্ব ইসলাম মিশনে আলোচোনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একটি দল ধর্মের নামে রাজনীতি করে। এই যে ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা এটা বোধ হয় ঠিক না। এতে করে মানুষ বিভ্রান্ত হয়। ধর্মে একটা খুব সেনসিটিভ জিনিস মানুষের। বুকের কাছের জিনিস। ওটার নাম বললে আমরা দুর্বল হয়ে যাই। কিন্তু সবসময় কি ঠিক কাজ করে ওই দলটা।

তিনি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সবার রাষ্ট্র। এখানে সকলের সমান অধিকার রয়েছে। হিন্দু-মুসলিম, খ্রিস্টান-বৌদ্ধ। আমরা কাজ করতে চাই। আমরা মানুষের কল্যাণ করতে চাই। একদিকে অবকাঠামো করতে চাই, অন্যদিকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আল্লাহ যতদিন সুস্থ রাখবেন, ততদিন আপনাদের সঙ্গে থেকেই কাজ করতে চাই।

মির্জা ফখরুল বলেন, মানুষ যা চায় আল্লাহ তাকে কিন্তু সেটা দেয়, তাই মন থেকে চান। আমরা যদি সবাই চাই ঠাকুরগাঁওকে দারিদ্র্যমুক্ত করবো, উন্নয়ন করবো, কর্মসংস্থান গড়ে তুলবো তাহলেই সম্ভব। আমার বিশ্বাস আল্লাহ তাওয়ালার কাছে যদি প্রাণ খুলে চাওয়া যায় আল্লাহ তাওয়ালা সেটা কবুল করেন।

তিনি বলেন, আমরা ১৫ বছর লড়াই করলাম। ১৫টা বছর আমার গণতন্ত্রের জন্য লড়াই করেছি। এখানে অনেক ভাই রয়েছে, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে অসংখ্য। কোর্টে হাজিরা দিতে দিতে জীবন শেষ হয়ে গেছে। জেলেও গেছে অনেকেই। আল্লাহ তো সুদিন ফিরাই দিছে।

স্বাস্থ্যসেবার প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, কয়দিন আগে ঠাকুরগাঁও হাসপাতালে মিটিং করলাম, এই ঠাকুরগাঁও হাসপাতালে অ্যাম্বুলেন্স আছে, ডাক্তার নাই, ঢোকা যাচ্ছে না দুর্গন্ধে। এটা কিন্তু এখন ঠিকঠাক করা হচ্ছে। আরও ভালো হবে ইনশাল্লাহ। আমরা আরও চিকিৎসক নিয়ে আসবো, প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করবো। একটি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের চেষ্টা করবো, যাতে কিডনি রোগীদের চিকিৎসার জন্য রংপুরে যেতে না হয়।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, সামনে ইউনিয়ন পরিষদের নির্বাচন, যারা চেয়ারম্যান মেম্বার হতে চান, মানুষের ভালোবাসা অর্জন করেন। যাতে মানুষ বলে হ্যাঁ এই মানুষটাকে আমরা চেয়ারম্যান বানাবো। এ তো ভালো লোক। কাজ করে আমাদের জন্য। সকলের কাছে যাবেন, ভালো কাজ করবেন। মানুষকে ভালোবাসবেন তাহলে মানুষ আপনাকে ভালোবাসবে।

ধর্মভিত্তিক রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, আজ ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে, দয়া করে আপনার বিভ্রান্ত হবেন না। রাজনীতি সবাই করবে। ধর্মের নাম নিয়ে কেন? আপনারা আপনাদের রাজনীতি করেন, আমরা আমাদের রাজনীতি করবো। ধর্ম বললেই তো মানুষ দুর্বল হয়ে যায় সনাতনী ধর্মের লোকেরা। হিন্দু ভাই-বোনেরা এবার কিন্তু আমাদেরকে অনেক ভোট দিয়েছে, বহু ভোট দিছে। এটা মাথার মধ্যে রাখবেন। তাদেরকেও ভালোবাসবেন তাদের জন্য কাজ করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি