1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনামঃ
গণমাধ্যম যেন হাসিনার বক্তব্য প্রচার না করে, করলে ব্যবস্থা নেবে সরকার জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গাজীপুরে ‘পিস্তল’ দেখিয়ে স্ত্রীর কাছে যৌতুক দাবি, গ্রেপ্তারের পর দেখা গেল সেটি ‘লাইটার’ দুই তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ : ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড বাকৃবিতে এক রাতেই চার হলে সংঘর্ষ, তদন্ত কমিটি গঠিত শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে মাইলস্টোনে নিহত মাহেরীন চৌধুরীর সমাধিতে জেলা প্রশাসকের শ্রদ্ধা সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না ডিএনসিসি প্রশাসক, স্থানীয় এমপির উপর গার্মেন্টস কর্মীদের হামলার অভিযোগ বেনজীরের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই, দুদকের গাফিলতি ছিল না

গাজীপুরে ‘পিস্তল’ দেখিয়ে স্ত্রীর কাছে যৌতুক দাবি, গ্রেপ্তারের পর দেখা গেল সেটি ‘লাইটার’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে যৌতুকের দাবিতে ‘পিস্তল’ দেখিয়ে নির্যাতনের অভিযোগে ইমন (২৩) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে টিকটকে ‘পিস্তল’ দেখিয়ে আতঙ্ক ছড়ানোরও অভিযোগ রয়েছে।

সোমবার (৩ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের দায়পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ইমন ‘পিস্তল’ দেখিয়ে একটি ভিডিও তৈরি করে নিজের টিকটক আইডিতে প্রকাশ করেন। ভিডিওটি গাজীপুর জেলা পুলিশের নজরে এলে পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালিয়ে সেই পিস্তলটি উদ্ধার করে।

পরে পরীক্ষা করে দেখা যায়, উদ্ধার করা বস্তুটি কোনো আসল আগ্নেয়াস্ত্র নয়; এটি একটি ‘পিস্তলসদৃশ লাইটার’।

এদিকে, এ ঘটনায় শ্রীপুর থানায় ইমনের স্ত্রী মোছা. তাহমিনা (২২) বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় যৌতুকের দাবিতে মারধর ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, টিকটকে অস্ত্রসদৃশ লাইটার দেখিয়ে ভিডিও প্রচার করতেন ইমন।

এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি