1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজক্যাম্পে রিয়াল চুরি: গ্রেপ্তার ২, উদ্ধার সাড়ে ১৭ হাজার সৌদি রিয়াল মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট

বিশ্ব শান্তি সম্মেলন আয়োজন করবে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বিশ্ব শান্তি সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ। বিশ্ব শান্তি সম্মেলনে গুরত্ব পাবে রোহিঙ্গা সঙ্কট। সম্মেলনে বাংলাদেশের চেষ্টা থাকবে বিশ্বজুড়ে শান্তির উদাহরণ তুলে ধরা। মঙ্গলবার বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মুজিববর্ষ উপলক্ষ্যে আয়োজিত বঙ্গবন্ধু লেকচার সিরিজ অনুষ্ঠানের আয়োজন পররাষ্ট্র মন্ত্রণালয়। করোনার কারণে অতিথিরা অনলাইনে অংশ নেন অনুষ্ঠানে। তবে ফরেন একাডেমিতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং সাবেক কূটনীতিকরা।

অনুষ্ঠানের মূল বক্তব্যে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, বাংলাদেশসহ এ অঞ্চলের দারিদ্র দূর করতে বঙ্গন্ধুর প্রজ্ঞা ও পদক্ষেপ বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

পররাষ্ট্র মন্ত্রী বলেন, আগামী বছর শান্তি সম্মেলন আয়োজন করে বাংলাদেশ সারা বিশ্বকে জানাতে চায় সংঘাতের শিকার রোহিঙ্গাদের কথা।

অন্যদিকে, বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি এখনো প্রাসঙ্গিক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম বঙ্গবন্ধুকে নিয়ে ধারাবাহিক আলোচনা আয়োজন করার কথা জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি