1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

ফরিদপুরের সদরপুরে বিষধর গোখরার কামড়ে আহত এক যুবককে হাসপাতালে নেওয়া হয়—আর সঙ্গে ছিল ছোবল দেওয়া জীবিত সাপটিও। অস্বাভাবিক এই ঘটনায় হাসপাতালজুড়ে সৃষ্টি হয় তীব্র চাঞ্চল্য।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। আহত রিপন শিকদার (৩৫) পেশায় একজন দোকানদার।

স্থানীয়রা জানান, নিজের দোকানে একটি বয়ামের ভেতরে হাত দেওয়ার সময় সেখানে লুকিয়ে থাকা গোখরা সাপ হঠাৎ তাকে দংশন করে। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় রিপন ছোবল দেওয়া সাপটিকেও সঙ্গে করে হাসপাতালে নিয়ে আসেন, যা উপস্থিতদের মধ্যে বিস্ময় ও আতঙ্ক ছড়িয়ে দেয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দ্রুত তাকে সাপের বিষনাশক (এন্টিভেনম) দেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

চিকিৎসক ডা. এফতেখার জানান, সময়মতো চিকিৎসা পাওয়ায় রোগীর অবস্থা এখন স্থিতিশীল। তবে পরবর্তী কয়েক ঘণ্টা সতর্ক পর্যবেক্ষণে রাখা হবে।

ঘটনার পর এলাকায় সাপের উপস্থিতি নিয়ে সতর্কতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি