1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহের ভালুকায় একটি বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। তালা ভেঙে কম্পিউটারসহ একাধিক ইলেকট্রনিক সরঞ্জাম নিয়ে গেছে দুর্বৃত্তরা, যার আর্থিক ক্ষতি প্রায় তিন লাখ টাকা।

ঘটনাটি ঘটে বুধবার (২৯ এপ্রিল) রাতের কোনো এক সময়ে উপজেলার ভরাডোবা উচ্চ বিদ্যালয়ে। পরদিন বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোরে বিষয়টি সামনে আসে।

স্কুল সূত্র জানায়, আগের দিন বিকেলে পাঠশেষে শিক্ষক ও কর্মচারীরা প্রতিষ্ঠান ত্যাগ করেন। সকালে প্রহরী মো. মেহের আলী এসে কেঁচিগেট ও কম্পিউটার কক্ষের ভাঙা তালা দেখতে পান। পরে কক্ষে ঢুকে চুরির বিষয়টি নিশ্চিত হন তিনি।

চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি কম্পিউটার, তিনটি সিপিইউ, ছয়টি কিবোর্ড, পাঁচটি মাউস এবং একটি রাউটারসহ অন্যান্য যন্ত্রাংশ।

এ ঘটনায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বীরেন চন্দ্র রায় বাদী হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রধান শিক্ষক মো. আজিজুল হক জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক তিন লাখ টাকা।

স্থানীয় বাসিন্দা আশিকুর রহমান মানিক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনা দুঃখজনক; দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি