1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩

প্রধানমন্ত্রীর জাপান সফর স্থগিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর স্থগিত হয়েছে। সফরের নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে। ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরে যাওয়ার কথা ছিল।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শোনসুক তাকেইয়ের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর পেছাচ্ছে। সফরে দ্বিপক্ষীয় বেশ কিছু চুক্তি ও সমঝোতার ব্যাপারে এখনো সুরাহা হয়নি। আলোচনা চলছে।

কূটনৈতিক একটি সূত্র জানিয়েছে, গত এক সপ্তাহে জাপানে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে দৈনিক ১০ হাজার ছাড়িয়ে গেছে। সফর স্থগিতের ক্ষেত্রে এ বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।

পরররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, এ বছরে প্রধানমন্ত্রীর জাপান সফর হওয়ার সম্ভাবনা কম। আগামী বছরের শুরুতে এ সফর হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি