1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

কিশোরগঞ্জে পর্নোগ্রাফি ব্যবসায় জড়িত সন্দেহে দুজনকে আটক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

কিশোরগঞ্জে মোবাইল সার্ভিসিং, বিক্রয় ও কম্পিউটার মেরামতের পাশাপাশি পর্নোগ্রাফি ব্যবসায় জড়িত অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। কিশোরগঞ্জ শহরের বড়বাজারে জাহাঙ্গীর মোড়ের মা মোবাইল সার্ভিসিং ও বিএসটি টেলিকম কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান গতকাল বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান।

আটক দুজন হলেন পাখিল চন্দ্র পাল (৪৩) ও স্বাধীন চন্দ্র দে (১৯)। তাঁদের দুজনের বাড়ি কিশোরগঞ্জ শহরের বত্রিশ নতুন পল্লি এলাকায়।

লে. কমান্ডার এম শোভন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল গতকাল দুপুরে কিশোরগঞ্জ শহরের বড়বাজারে জাহাঙ্গীর মোড়ের মা মোবাইল সার্ভিসিং ও বিএসটি টেলিকম কম্পিউটার দোকানে অভিযান চালায়। এ সময় পাখিল ও স্বাধীনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে পর্নোগ্রাফি ব্যবসায় ব্যবহৃত কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা তাঁদের অপরাধ স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি