1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

যুক্তরাষ্ট্রের করোনায় আরও ২৩০৯ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

আগের দিনের তুলনায় কিছুটা কম হলেও গত একদিনে দুই লাখের বেশি মার্কিনির করোনা ধরা পড়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি সাড়ে ৬৫ লাখে দাঁড়িয়েছে। প্রাণহানি ঘটেছে আরও ২৩শর বেশি ভুক্তভোগীর। এতে ট্রাম্পের দেশে মৃতের সংখ্যা ৩ লাখ ৫ হাজার ছাড়িয়েছে আজ।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২ লাখ ২০ হাজার ২৯৮ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ কোটি ৬৫ লাখ ৪৯ হাজার ৩৬৬ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৩০৯ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৩ লাখ ৫ হাজার ৮২ জনে ঠেকেছে।

অপরদিকে, সংক্রমণের তুলনায় কম হলেও গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ৯৬ লাখ ৪৪ হাজার ৩২৫ জনে পৌঁছেছে।

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে ক্যালিফোর্নিয়ায়। যেখানে সংক্রমিতের সংখ্যা ১৫ লাখ ৪৪ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ২০ হাজার ৯৭৪ জনের। টেক্সাসে আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৭৮ হাজারের বেশি। যেখানে প্রাণহানি ঘটেছে ২৪ হাজার ৫১৪ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ১১ লাখ ১৬ হাজার মানুষ। ইতোমধ্যে সেখানে ১৯ হাজার ৭৮৫ জনের প্রাণহানি ঘটেছে।

ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৮ লাখ ৪২ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১৫ হাজার ২৩২ জন। প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৮ লাখ ৪ হাজার। এর মধ্যে না ফেরার দেশে ৩৫ হাজার ৫শ’ জন ভুক্তভোগী। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৫ লাখ ৩৮ হাজার। এর মধ্যে প্রাণ ঝরেছে ১১ হাজার ১৯৮ জনের।

পেনসিলভেনিয়ায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার অতিক্রম করেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১২ হাজার ৫১৯ জন মানুষ। নিউ জার্সিতে করোনার শিকার ৪ লাখ ২ হাজারের বেশি মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৭ হাজার ৮৬৬ জনের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি