1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন মজুরিতে কাজে ফিরেছেন শ্রমিকরা, প্রাণচাঞ্চল্য গাজীপুরের শিল্পাঞ্চলে প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন অনুষ্ঠিত জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মশাল মিছিল, ধাওয়ায় ছত্রভঙ্গ বাজিতপুরে বিএনপি-জামায়াত-এনসিপির সর্বদলীয় ঐক্যের আলোচনা সভা পতিত স্বৈরাচার আর ফিরতে পারবে না, ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নেত্রকোণায় বাংলাদেশি পাসপোর্ট করতে গিয়ে দুই রোহিঙ্গাসহ আটক ৪ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনে জামায়াতের প্রার্থী জিহাদ খান গোপালগঞ্জের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ, ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ৫ হাজার ৮ জন ত্রিশালে ইউটিউবে প্রশ্নফাঁস, স্থগিত অষ্টম শ্রেণির পরীক্ষা

জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মশাল মিছিল, ধাওয়ায় ছত্রভঙ্গ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

জামালপুরে পৃথক স্থানে মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এর মধ্যে শহরের ফিসারি মোড় এলাকায় স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে বের হওয়া মিছিলটি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় মশাল ফেলে মিছিলকারীরা পালিয়ে যান বলে জানা গেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে জামালপুর পৌর শহরের ফিসারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জামালপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে শহরের বাইপাস এলাকা থেকে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি ফিসারি মোড়ের দিকে এগিয়ে গেলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে মশাল ফেলে ঘটনাস্থল থেকে সরে যান মিছিলকারীরা।

অন্যদিকে, একই রাতে শহরের কম্পোপুর মোড় থেকে আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের ব্যানারে আরেকটি মশাল মিছিল বের হয়। মিছিলটি চন্দ্রা এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় মিছিল থেকে ‘মোদের শেখ মুজিব, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এমন স্লোগান দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জামালপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাকিব বলেন, রাতে ফিসারি মোড় এলাকায় তাঁদের দলীয় নেতাকর্মীদের অবস্থান ছিল। এ সময় নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল দেখতে পেয়ে তাঁরা ধাওয়া দেন। তাঁদের ধাওয়ায় মিছিলকারীরা মশাল ফেলে পালিয়ে যান।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, তিনি মিছিলের ভিডিও দেখেছেন। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি