1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
হোসেনপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গৌরীপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ‘শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ’ বলা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেপ্তার ৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে মান পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ১০ খালিয়াজুরী ইউএনওর কার্যালয়ে আগুন, ক্ষয়ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা গোপালগঞ্জে বন্ধই থাকছে ট্রেন চলাচল, চালু হচ্ছে না পুড়িয়ে দেওয়া দুই থানা পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত

গৌরীপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের গৌরীপুরে পরিবেশবিধি লঙ্ঘন করে ইট উৎপাদনের দায়ে মদীনা ব্রিকস ফিল্ড নামের একটি ইটভাটার অবৈধ চিমনি গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ নভেম্বর) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলার বোকাইনগর ইউনিয়নের দাড়িয়াপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শানিরুল ইসলাম শাওন।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, মদীনা ব্রিকস ফিল্ড দীর্ঘ ১৫ বছর ধরে লাইসেন্স ছাড়াই ফিক্সড চিমনি ব্যবহার করে ইট উৎপাদন করে আসছিল। পরিবেশের জন্য ক্ষতিকর এ পদ্ধতিতে ইটভাটা পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শানিরুল ইসলাম শাওন জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন (সংশোধিত)-২০১৯ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশবান্ধব ঝিকঝাক প্রযুক্তির চিমনি ব্যবহার করে ইটভাটা পরিচালনার জন্য প্রতিষ্ঠানটিকে দীর্ঘদিন ধরে বলা হলেও তারা তা অনুসরণ করেনি।

তিনি আরও জানান, অভিযানে শুধু অবৈধ চিমনিটি ভেঙে দেওয়া হয়েছে। পরিবেশবান্ধব চিমনি স্থাপন করে প্রতিষ্ঠানটি পুনরায় ইট উৎপাদন করতে পারবে।

অভিযানে ময়মনসিংহের সহকারী কমিশনার মো. শরীফ উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন ও মো. আবু সাঈদ উপস্থিত ছিলেন। এ ছাড়া গৌরীপুর থানা-পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ পুলিশ ও জেলা আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অবৈধ ও ড্রাম চিমনির ইটভাটার কারণে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি