1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনামঃ
মাত্র ২০ টাকার টোল নিয়ে বিরোধ, প্রাণ গেল জুলাইযোদ্ধা বারেকের নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত এইচএসসির পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ইসলাম সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকলেই পলাতক আসামিদের গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী তাপসী, পুলিশের কাছে হস্তান্তর যুক্তরাষ্ট্রের শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ শাপলা চত্বরের গণহত্যা মামলায় ইনু-লতিফসহ ১০ আসামি ট্রাইব্যুনালে প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুর ১টায় বৈঠকে বসছে এনসিপি

মাত্র ২০ টাকার টোল নিয়ে বিরোধ, প্রাণ গেল জুলাইযোদ্ধা বারেকের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

নেত্রকোনার মদনে মাত্র ২০ টাকা পরিবহন টোল আদায়কে কেন্দ্র করে বিরোধ ও সংঘর্ষের ঘটনায় আব্দুল বারেক (৭০) নামে এক জুলাইযোদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মদন-কেন্দুয়া সড়কের চানগাঁও ইউনিয়নের চকপাড়া এলাকার মোড়লবাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত টোল আদায়কারী আতিকুল ইসলাম (১৯) কে আটক করেছে পুলিশ।

নিহত আব্দুল বারেক মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে একটি চোখ হারিয়েছিলেন তিনি।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, মদন পৌরসভার যানবাহন থেকে টোল আদায়ের ইজারা নিয়েছেন মুফতি রায়হান আহমেদ। তাঁর পক্ষে টোল আদায়ের দায়িত্বে ছিলেন বাড়িভাদেরা গ্রামের আব্দুর রশিদের ছেলে আতিকুল ইসলাম।

সোমবার ময়মনসিংহ থেকে চিকিৎসা শেষে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন আব্দুল বারেক। পথে চকপাড়া মোড়লবাড়ি এলাকায় ওই অটোরিকশা থেকে ২০ টাকা টোল দাবি করেন আতিকুল। টোলের টাকা পরিশোধ ও অবশিষ্ট টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে একপর্যায়ে সিএনজিচালক, টোল আদায়কারী ও যাত্রীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় আব্দুল বারেক আহত হন। অভিযোগ রয়েছে, টোল আদায়কারীর আঘাতে তিনি মাটিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের নির্দেশে পুলিশ অভিযুক্ত আতিকুল ইসলামকে আটক করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে বাবার মৃত্যুর ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নিহতের ছেলে শফিকুল। তিনি বলেন, ‘আপনাদের মাধ্যমে আমি আমার বাবার হত্যাকারীর ফাঁসি চাই।’

ঘটনাটি ঘিরে মদন পৌরসভার টোল আদায়ের নিয়ম ও নির্ধারিত সীমানা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পৌরসভার সীমানার বাইরেও যানবাহন থেকে টোল আদায় করা হচ্ছে। তবে টোল আদায়ের অনুমোদিত স্থান, ইজারার শর্ত এবং ঘটনার সময় টোল আদায়ের বৈধতা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের মতে, পৌরসভার টোল আদায়ের স্থান ও সীমানা নির্ধারণ, ইজারার শর্ত অনুসরণ এবং সীমানার বাইরে টোল আদায়ের অভিযোগ তদন্ত করে দেখা প্রয়োজন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি