1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
এসএমই খাতের বিকাশ ছাড়া উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জন সম্ভব নয়: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বাস আটকে অস্ত্র প্রদর্শন ও ‘জয় বাংলা’ স্লোগান, অভিযুক্ত ঢাকা কলেজ ছাত্রদল কর্মী টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, পুলিশ আসার আগেই জানালা ভেঙে পালালেন নারী জাককানইবিতে চালু হচ্ছে চায়নিজ, কোরিয়ান ও আরবি ভাষা শিক্ষা গোপালগঞ্জে দুই থানা পুড়িয়ে দেওয়ায় বন্ধ দাপ্তরিক সেবা, ভোগান্তিতে মানুষ পাবনায় আ.লীগ-বিএনপির সংঘর্ষ, বেড়া থানার ওসি প্রত্যাহার পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা বাংলাদেশকে আর কখনো ‘আমিত্বের দেশ’ বানাতে চাই না: ডেপুটি স্পিকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর পাগলা মসজিদের দানসিন্দুকে চিঠি, মিমকে বিয়ে করতে আবু সাঈদের আকুতি

গোপালগঞ্জে বাস আটকে অস্ত্র প্রদর্শন ও ‘জয় বাংলা’ স্লোগান, অভিযুক্ত ঢাকা কলেজ ছাত্রদল কর্মী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জে বাস আটকে দেশীয় অস্ত্র প্রদর্শন এবং যাত্রীদের জোরপূর্বক ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করার ঘটনায় ঢাকা কলেজের ছাত্রদল কর্মী সাবিদ হাসানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে যাত্রীদের ভয়ভীতি প্রদর্শন করতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।

গত বুধবার (১৯ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ‘গোপালগঞ্জ আওয়ামী’ নামের একটি ফেসবুক পেজে ‘গোপালগঞ্জ চন্দ্রদিঘলীয় বাস চেক’ শিরোনামে ভিডিওটি প্রকাশ করা হয়। রবিবার (২২ নভেম্বর) পর্যন্ত ভিডিওটি প্রায় সাত লাখবার দেখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, সাবিদ হাসানের নেতৃত্বে একদল যুবক গোপালগঞ্জের চন্দ্রদিঘলীতে খুলনাগামী একটি বাস আটকে যাত্রীদের দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করছেন। এ সময় যাত্রীদের জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করা হয়। একপর্যায়ে এক যাত্রীর কাছে ছুরি প্রদর্শন করে তার মুঠোফোন কেড়ে নেওয়া ও তল্লাশির অভিযোগও রয়েছে। এতে বাসের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

ঢাকা কলেজের কয়েকজন ছাত্রদল নেতার তথ্য ও অনুসন্ধানে প্রতিবেদনে বলা হয়েছে, সাবিদ হাসানের বাড়ি গোপালগঞ্জে। ঢাকা কলেজে ভর্তি হওয়ার পর তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেনের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। তবে পরবর্তী সময়ে তাকে ওই বলয় থেকে সরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে।

এরপরও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে ক্যাম্পাসে প্রভাব বিস্তারের চেষ্টা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঢাকা কলেজ ছাত্রদলের দক্ষিণ ছাত্রাবাসে থাকা এক আহ্বায়ক সদস্যের সঙ্গে নিউমার্কেট এলাকায় ফুটপাতের ব্যবসায়িক সম্পর্ক থাকার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাবিদের পারিবারিক রাজনৈতিক পরিচয় নিয়েও আলোচনা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তার বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল ছাত্রলীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। পরিবারের সদস্যদের আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলেও স্থানীয়ভাবে পরিচিতি রয়েছে বলে দাবি করা হয়েছে।

সাংবাদিক পরিচয় ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে সাবিদের বিরুদ্ধে। ‘ক্রাইম নিউজ’ নামের একটি অনলাইন সংবাদমাধ্যমে মাল্টিমিডিয়া প্রতিবেদক পরিচয় ব্যবহার করে তিনি প্রতিবেদন প্রকাশ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল আমিন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি সংগঠনের দায়িত্বশীলদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান।

ঢাকা কলেজ ছাত্রদলের কর্মী মাসুদ রানাও সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বলয় ও কোরামভিত্তিক রাজনীতির সমালোচনা করেন। তার বক্তব্য, সংগঠনে ত্যাগী কর্মীদের মূল্যায়নের পরিবর্তে বলয়ভিত্তিক রাজনীতি গুরুত্ব পেলে সাধারণ কর্মীদের হতাশা বাড়ে।

এ বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন বলেন, সাবিদ হাসান প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতেন। তবে ছাত্রদলের কোনো কমিটিতে তার পদ ছিল না এবং সাংগঠনিক কার্যক্রম বা কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণও ছিল না। তার বাড়ি গোপালগঞ্জ এবং পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টি জানতে তাদের কিছুটা সময় লেগেছে বলেও জানান তিনি।

মিল্লাদ হোসেন বলেন, গত ছয়-সাত মাস ধরে সাবিদের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। তাকে কোথাও পাওয়া গেলে পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলেও জানান তিনি। নতুন শিক্ষার্থীদের সংগঠনে সম্পৃক্ত করার ক্ষেত্রে পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাইয়ে ভবিষ্যতে আরও সতর্ক থাকার কথা জানান ছাত্রদলের এ নেতা।

অভিযুক্ত সাবিদ হাসানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি