1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ভালুকা-ত্রিশাল শিল্পাঞ্চলে দুই প্লাটুন বিজিবি মোতায়েন ডিবিতে হস্তান্তর করা হলো সাবেক মেয়র সাঈদ খোকনকে বারিধারার বাসা থেকে গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন খুলনায় বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হলো ‘টুঙ্গিপাড়া’ নাম দক্ষিণ গফরগাঁওয়ে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার নেত্রকোনায় পর্যটন হাব গড়ার উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে জবির পাঁচ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে দিল ছাত্রদল জিয়াউলের অসহযোগিতায় দুই ঘণ্টা বিলম্বের অভিযোগ

ভালুকা-ত্রিশাল শিল্পাঞ্চলে দুই প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে এসব এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন। একই দিন বিজিবির পক্ষ থেকে মোতায়েনের বিষয়টি জানানো হয়।

বিজিবি জানায়, শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তাঁরা কাজ করবেন বলে জানিয়েছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি