1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
পোশাক শ্রমিকদের আন্দোলন নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু ময়মনসিংহে জাতীয় যুব দিবস উদযাপন, উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ এক অটোরিকশায় চারজনের বেশি যাত্রী নয়, বাধ্যতামূলক কিউআর কোড নম্বরপ্লেট অনৈতিক কাজের টাকার ভাগাভাগি নিয়ে বিরোধে ঝিনুককে হত্যা, গ্রেপ্তার ৪ ত্রিশালে যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও সনদ বিতরণ মিরপুরে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক, জানাল পুলিশ কলেজের শিক্ষক একজন, পরীক্ষার্থীও একজন—পাস করতে পারেননি একমাত্র শিক্ষার্থী নেত্রকোনার পাঁচ কলেজে পাসের হার শূন্য, অকৃতকার্য ৩০ শিক্ষার্থী মিরপুরে পুলিশের গাড়িতে আগুন, ফায়ার সার্ভিস কর্মীদের ধাওয়া শ্রমিকদের নান্দাইলে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসি-আলিমে পাসের হার শূন্য

ত্রিশালে যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও সনদ বিতরণ

সালমান সাদিক শাওন, ময়মনসিংহ
  • আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের ত্রিশালে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব উদ্যোক্তাদের ঋণের চেক ও সম্মাননা স্মারক এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

রবিবার (১ নভেম্বর) সকালে ত্রিশাল উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, উপজেলা যুবদলের নেতা মাজহারুল আলম জুয়েল মন্ডল ও ফারুক আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভা শেষে সফল যুব উদ্যোক্তাদের হাতে যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রশিক্ষণ সম্পন্ন করা যুবকদের মধ্যে বিতরণ করা হয় সনদপত্র।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি