1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে মধ্যরাতে অভিযান, জব্দ বিপুল পরিমাণ অ্যালকোহল জামালগঞ্জের আলোচিত এসিল্যান্ড শান্তকে সিলেটে বদলি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাপান যাচ্ছেন আমজনতার মো. তারেক চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি পাঠ্যবই অনুমোদন কিশোরগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫ ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন জামালপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় ইমামের যাবজ্জীবন কারাদণ্ড ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে মধ্যরাতে অভিযান, জব্দ বিপুল পরিমাণ অ্যালকোহল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

রাজধানীর গুলশানের কিংফিশার রেস্টুরেন্ট লিমিটেডে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন বিপুল পরিমাণ অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চারটি গোয়েন্দা ইউনিটের সমন্বিত দল।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এ অভিযান চলে প্রায় তিন ঘণ্টা। শুল্ক ও ভ্যাট ফাঁকি এবং মানি লন্ডারিং প্রতিরোধের লক্ষ্যে পরিচালিত অভিযানে সহযোগিতা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।

এনবিআর সূত্রে জানা গেছে, উচ্চ শুল্ক আরোপযোগ্য অ্যালকোহলজাতীয় পণ্য অবৈধ উৎস ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে শুল্ক-ভ্যাট ফাঁকি দিয়ে বিক্রি করা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে রেস্টুরেন্টটিতে তল্লাশি চালানো হয়।

এনবিআরের নির্দেশনায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে অংশ নেয় চারটি গোয়েন্দা ইউনিট। এগুলো হলো—সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (টিআইআইইউ) এবং মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভিএআইআইডি)।

কাস্টমস আইন, ২০২৩, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং আয়কর আইন, ২০২৩-এর আওতায় নির্ধারিত ক্ষমতাবলে এ অভিযান পরিচালনা করা হয়।

এনবিআর জানিয়েছে, অভিযানে জব্দ করা পণ্যের চূড়ান্ত তালিকা, সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ এবং পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি