1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
জামালগঞ্জের আলোচিত এসিল্যান্ড শান্তকে সিলেটে বদলি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাপান যাচ্ছেন আমজনতার মো. তারেক চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি পাঠ্যবই অনুমোদন কিশোরগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫ ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন জামালপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় ইমামের যাবজ্জীবন কারাদণ্ড ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২ দাঁড়িপাল্লার ছবি থাকা ৩৮ লাখ বইয়ের পৃষ্ঠা সংশোধন করছে এনসিটিবি প্রাক্তনকে ভুলতে পেরেছেন? জেনে নিন ৫টি লক্ষণ

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাপান যাচ্ছেন আমজনতার মো. তারেক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন আমজনতার সদস্যসচিব মো. তারেক রহমান। রোববার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে মো. তারেক রহমান লেখেন, ‘আজ জাপান যাচ্ছি, প্রধানমন্ত্রীর সঙ্গে। ভালোবাসা সবাইকে।’ পোস্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা একটি ছবিও যুক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রীর এ সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে থাকছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

এ ছাড়া সফরসঙ্গীদের তালিকায় রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ‘ইনভেস্ট বাংলাদেশ অথরিটি’র চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান ছাড়াও সফরে অংশ নিচ্ছেন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি