1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ড. ইউনূসকে হেনস্তার অভিযোগে আওয়ামী লীগের সমালোচনা, রিজভীর নিন্দা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট চুয়েটে আর না ফেরার শর্তে ক্যাম্পাস ছাড়লেন ভিসি এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী ৭ নভেম্বর গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং, জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ময়মনসিংহে বাস থেকে ৫ হাজার ৪০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পূর্বাচল প্লট দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাহউদ্দিন আহমেদ। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ফুসফুসের সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, দলের আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন একজন সাহসী ও নিবেদিতপ্রাণ নেতা। বিএনপির দুঃসময়ে সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর সাহস, নিষ্ঠা ও দৃঢ় ভূমিকা দলের নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় তারেক রহমান আরও বলেন, সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারিয়েছে, যা দলের জন্য অপূরণীয় ক্ষতি। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ ১৯৯১ ও ২০০১ সালে ঢাকা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি