1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ড. ইউনূসকে হেনস্তার অভিযোগে আওয়ামী লীগের সমালোচনা, রিজভীর নিন্দা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট চুয়েটে আর না ফেরার শর্তে ক্যাম্পাস ছাড়লেন ভিসি এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী ৭ নভেম্বর গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং, জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ময়মনসিংহে বাস থেকে ৫ হাজার ৪০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পূর্বাচল প্লট দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড সরকারের জবাবদিহিতা নিশ্চিতে ছায়া মন্ত্রিসভা গঠন করতে পারে বিরোধী দল: ডেপুটি স্পিকার

ড. ইউনূসকে হেনস্তার অভিযোগে আওয়ামী লীগের সমালোচনা, রিজভীর নিন্দা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ ঘটনার জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে তিনি অভিযোগ করেছেন, তাঁদের প্রতিহিংসামূলক কর্মকাণ্ড বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।

বুধবার (১৪ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে রিজভী এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টা করেছেন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। রিজভীর ভাষ্য, এ ঘটনা ক্ষমতাচ্যুত দলটির নেতাকর্মীদের প্রতিহিংসাপরায়ণ মনোভাবের বহিঃপ্রকাশ।

রিজভী বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ায় তাঁর প্রতি এ ধরনের আচরণ করা হয়েছে বলে তিনি মনে করেন। তাঁর মতে, ড. ইউনূস শুধু সাবেক প্রধান উপদেষ্টাই নন, তিনি একজন নোবেলজয়ী ও আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তিত্ব। তাঁর সঙ্গে অসম্মানজনক আচরণ দেশের ভাবমূর্তির ওপরও নেতিবাচক প্রভাব ফেলেছে।

বিএনপির এই নেতা আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে দেশে গুম, খুন ও গুপ্তহত্যার মতো ঘটনা ঘটেছে। ওই শাসনের সহযোগী হিসেবে পরিচিত কিছু ব্যক্তি দেশে-বিদেশে একই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

বিবৃতিতে রিজভী বলেন, ক্ষমতাচ্যুত হওয়ার পরও আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহিংসামূলক মনোভাবের পরিবর্তন হয়নি। শেখ হাসিনার প্রতিহিংসার রাজনীতি অব্যাহত রয়েছে এবং দেশে-বিদেশে নেতাকর্মীদের উসকানি দেওয়ার পাশাপাশি বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দেওয়ার অভিযোগও তোলেন তিনি।

বিবৃতির শেষাংশে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানান রুহুল কবির রিজভী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি