1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোর অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে মাঠপর্যায়ে নির্দেশ আইজিপির ১০ এয়ারবাস কিনতে চায় সরকার, অক্টোবরে চুক্তির সম্ভাবনা: বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সৌজন্য সাক্ষাৎ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে এক কোটি টাকা বরাদ্দের ঘোষণা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর প্রয়োজন নেই: দীনেশ ত্রিবেদী রাবি রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে পাথর নিক্ষেপ, আটক ৩ রাষ্ট্রপতির স্ত্রীও ফ‍্যামিলি কার্ড পাবেন, কেউ বাদ যাবে না: প্রতিমন্ত্রী শাহে আলম তথ্য মন্ত্রণালয়ের সম্মাননা বোর্ডে সাবেক প্রতিমন্ত্রী আরাফাতের নামের পাশে ‘পলাতক’ বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহ মার্কিন প্রযুক্তি কোম্পানির

আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে এক কোটি টাকা বরাদ্দের ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

শহীদ আবু সাঈদের বাড়িতে নতুন ঘর নির্মাণ, তার বাবা-মায়ের থাকার ব্যবস্থা এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়ি পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনা দূর করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। আবু সাঈদের আত্মত্যাগকে তরুণ সমাজ ও ছাত্র-জনতার জন্য অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, আবু সাঈদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে আন্দোলন সারা দেশের মানুষকে রাজপথে নামিয়েছিল, তা ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

আবু সাঈদের বাড়ির উন্নয়ন ও কবরস্থানের সৌন্দর্যবর্ধনে ঘোষিত এক কোটি টাকা জেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে বলে জানান মীর শাহে আলম। এজন্য জেলা প্রশাসককে নকশা তৈরির নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি।

আবু সাঈদের স্মৃতি সংরক্ষণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তাকে গণঅভ্যুত্থানের বীর হিসেবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।

এ সময় উত্তরাঞ্চলের জন্য সরকারের বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী, স্বাস্থ্য কার্ড, খাল খনন, কর্মসংস্থান এবং খেলাধুলার উন্নয়ন কর্মসূচির কথা উল্লেখ করেন।

এ ছাড়া রংপুর স্টেডিয়ামকে শহীদ আবু সাঈদের নামে করার আগ্রহের কথাও জানান প্রতিমন্ত্রী। তবে জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী রংপুর জেলা স্টেডিয়ামের নাম ইতোমধ্যে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ করা হয়েছে।

পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি