1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ নান্দাইলে জুয়া-মাদক ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর ভারতকে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়ানোর আহ্বান গভর্নরের চট্টগ্রামে ২ লাখ টাকা ঘুষসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক সরকারের মেয়াদ পাঁচ বছর, সেই বাস্তবতা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী জামায়াতের লং মার্চ স্থগিত চেয়ে হাফিজ নাঈমকে শেহবাজের অনুরোধ দূরপাল্লা ও মহানগর বাসের ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে ঢালাও মিডিয়া ট্রায়াল গ্রহণযোগ্য নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহের নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ সময় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধের করণীয় তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থান পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গু থেকে সুরক্ষায় করণীয় সম্পর্কে মানুষকে সচেতন করতে লিফলেট দেওয়া হয়।

বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি প্রশাসনের কর্মকর্তা, দলীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি