1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনামঃ
দীর্ঘদিন বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ভুল বুঝে রেলকে ২৫ হাজার টাকা দিলেন নারী যাত্রী শিক্ষাই হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি: হাবিবুর রশিদ হাবিব বাসের গোপন চেম্বারে ৪০ হাজার ইয়াবা, চালক-সহকারী গ্রেপ্তার শত শত ডিসেম্বর পেরোলেও শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন ময়মনসিংহে বাসে যাত্রী জিম্মি করে ১ লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণ, মূলহোতা আটক ব্যাংকার ফৌজিয়া হককে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন হাফিজ উদ্দিন আহমেদ রেল ইঞ্জিন দ্রুত মেরামত ও সচল রাখতে মহাব্যবস্থাপকের নির্দেশ আ.লীগপন্থি ভুয়া সংবাদ তৈরিতে এআই ব্যবহার, ২৯ ক্লড অ্যাকাউন্ট বন্ধ করল অ্যানথ্রপিক গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ৩২ জন গ্রেপ্তার

শিক্ষাই হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি: হাবিবুর রশিদ হাবিব

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

আগামী দিনের বাংলাদেশ গড়ার দায়িত্ব বর্তমান শিক্ষার্থীদের হাতেই—এমন মন্তব্য করে তাদের দক্ষ, আত্মনির্ভর ও নৈতিক নাগরিক হিসেবে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মান্ডা হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল বা জিপিএ-৫ অর্জনের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না। ধর্মীয় অনুশাসন, সামাজিক মূল্যবোধ, খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে নিজেদের বহুমুখীভাবে বিকশিত করতে হবে।

তিনি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। ‘ইনশাআল্লাহ আমি পারব, আমিই জয় করব, আমি জয়ী হব’—এই আত্মবিশ্বাস নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

হাবিবুর রশিদ হাবিব বলেন, শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জনের বিষয় নয়। ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন দক্ষতা, বাস্তব জীবনের সক্ষমতা এবং সামাজিক অগ্রগতির সঙ্গে সমন্বিত শিক্ষা।

তার মতে, এমন শিক্ষাব্যবস্থা প্রয়োজন, যা শিক্ষার্থীদের কর্মসংস্থানের উপযোগী করে তুলবে, আত্মনির্ভর হওয়ার সক্ষমতা তৈরি করবে এবং পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে মানিয়ে নেওয়ার যোগ্যতা গড়ে দেবে।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য সার্টিফিকেটনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় অগ্রসর হওয়া। এর মাধ্যমে শিক্ষা থেকে দক্ষতা, দক্ষতা থেকে কর্মসংস্থান এবং কর্মসংস্থান থেকে আত্মনির্ভরতার পথ তৈরি করতে হবে।

সরকারের শিক্ষা খাতের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। সরকারের মেয়াদে পর্যায়ক্রমে এ বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা ও প্রতিশ্রুতি রয়েছে বলেও জানান তিনি।

হাবিবুর রশিদ হাবিব আরও বলেন, শিক্ষা ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের প্রধান ভিত্তি। এই লক্ষ্য সামনে রেখে শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, স্কুল ফিডিং কার্যক্রম ও শিক্ষাবৃত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি পাঠদান পর্যবেক্ষণ, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা, শিক্ষার্থীদের খেলাধুলায় যুক্ত করা, নতুন শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ এবং প্রধান শিক্ষক পদায়নের মতো কার্যক্রমও নেওয়া হয়েছে বলে জানান তিনি। এমপিওভুক্ত শিক্ষকদের অবসরকালীন সুবিধা পাওয়ার প্রক্রিয়া সহজ ও দুর্নীতিমুক্ত করার উদ্যোগের কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

কৃতী শিক্ষার্থীদের দেওয়া সম্মাননা প্রসঙ্গে তিনি বলেন, এই স্বীকৃতি শুধু আনুষ্ঠানিকতা নয়; তাদের মেধা, প্রজ্ঞা, দক্ষতা, যোগ্যতা ও পরিশ্রমের মূল্যায়ন। একই সঙ্গে এটি শিক্ষার্থীদের সম্ভাবনার প্রতি আস্থার প্রতীক এবং অন্যদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের বিভিন্ন সমস্যা সমাধানে আগামী দিনে তাদেরই নেতৃত্ব দিতে হবে। সফলতার জন্য আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে অধ্যাপক জাহিদ বিন ইমতিয়াজ বকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি