1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘুষ.সাইটে’ অভিযোগ, অভিযুক্তদের শোকজের তিন দিনের মাথায় শিক্ষা কর্মকর্তার বদলি দীর্ঘদিন বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ভুল বুঝে রেলকে ২৫ হাজার টাকা দিলেন নারী যাত্রী শিক্ষাই হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি: হাবিবুর রশিদ হাবিব বাসের গোপন চেম্বারে ৪০ হাজার ইয়াবা, চালক-সহকারী গ্রেপ্তার শত শত ডিসেম্বর পেরোলেও শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন ময়মনসিংহে বাসে যাত্রী জিম্মি করে ১ লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণ, মূলহোতা আটক ব্যাংকার ফৌজিয়া হককে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন হাফিজ উদ্দিন আহমেদ রেল ইঞ্জিন দ্রুত মেরামত ও সচল রাখতে মহাব্যবস্থাপকের নির্দেশ আ.লীগপন্থি ভুয়া সংবাদ তৈরিতে এআই ব্যবহার, ২৯ ক্লড অ্যাকাউন্ট বন্ধ করল অ্যানথ্রপিক

রেল ইঞ্জিন দ্রুত মেরামত ও সচল রাখতে মহাব্যবস্থাপকের নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

রেলওয়ের ইঞ্জিন দ্রুত মেরামতের মাধ্যমে সচল রাখার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম। শনিবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রামের বিভিন্ন রেল স্থাপনা পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনের অংশ হিসেবে মহাব্যবস্থাপক প্রথমে রেলওয়ে ট্রেনিং একাডেমি (আরটিএ) ঘুরে দেখেন। সেখানে একাডেমিক ভবন, প্রশিক্ষণ কক্ষ, ডরমেটরি ও আশপাশের এলাকা পরিদর্শন করেন তিনি। পরে বিভাগীয় প্রধানদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এরপর সিজিপিওয়াই এলাকার টার্ন টেবিল, ট্রায়াঙ্গেল লাইন, ইয়ার্ড লাইন ও লোকোসেড পরিদর্শন করেন মামুনুল ইসলাম।

লোকোসেডে রেলের ইঞ্জিনগুলোর মেরামত কার্যক্রম ও সচল রাখার বিষয়টি পর্যালোচনা করেন তিনি। এ সময় ইঞ্জিন দ্রুত মেরামত করে ব্যবহারের উপযোগী রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ ও নির্দেশনা দেন।

পরবর্তীতে সিজিপিওয়াই এলাকায় কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ (সিসিবিএল) পরিদর্শন করেন মহাব্যবস্থাপক। সেখানে রেলওয়ের সঙ্গে সিসিবিএলের বিভিন্ন চুক্তি, নীতিগত সিদ্ধান্ত এবং সীমানা নির্ধারণসংক্রান্ত বিষয় নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

সবশেষে পদ্মা অয়েল সাইডিং লাইন পরিদর্শন করেন তিনি। এ সময় সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী (সিই), চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস), চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম), চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম), পাহাড়তলীর ডিএসডব্লিউসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি