দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর ও নাগরিক সংবর্ধনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন তার বড় মেয়ে ড. শামারুহ মির্জা।
বাবার এই সফর ঘিরে রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে উচ্ছ্বাস ও অনুভূতির কথা প্রকাশ করেছেন তিনি। স্পষ্টভাবে জানিয়েছেন, রাষ্ট্রীয় পদের চেয়েও তার কাছে বাবার পরিচয়ই সবার ওপরে।
পাঠকদের জন্য রাষ্ট্রপতিকন্যা শামারুহ মির্জার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
আজ আব্বু ঠাকুরগাঁও এ যাচ্ছেন নাগরিক সংবর্ধনায়। খুব মিস করছি আমি। ঠাকুরগাঁও এর প্রতি আমাদের কৃতজ্ঞতা আর ভালোবাসা অন্তহীন।
কদিন আগে এক রিপোর্টার আমাকে জিজ্ঞেস করলো, “হাউ ডু ইউ ফিল, অ্যাজ এ প্রেসিডেন্টস ডটার?”
আমি বললাম, “প্রেসিডেন্ট অর নট, হি ইস অলওয়েজ মাই আব্বু, মাই হিরো”!
এ দিকে পোস্টে ক্যাপশনের নিচে বাবা-মেয়ের স্মৃতিচারণ করে পুরোনো দুটি ছবি প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি প্রকাশের পরপরই তা নেটিজেনদের নজর কাড়ে এবং ব্যাপক সাড়া ফেলে। বাবা ও মেয়ের এই অকৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ নেটিজেনদের মন ছুঁয়ে গেছে।