1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ দেশের জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা খুবই কম : আইজিপি ২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি সব দেশের সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের স্বার্থ প্রাধান্য দেওয়া হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিআরটিএর সেই মাসুদকে এবার ঢাকায় বদলি সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

নেপালে ভয়াবহ ধসের ১০ দিন পর একটি টানেল থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে এই খবর বলা হয়েছে।

নেপালি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার করা চীনা নাগরিকের নাম লু হাইতাও। বর্তমানে তার শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখা হচ্ছে। নেপালি সেনাবাহিনী আরো জানিয়েছে, ত্রিশূলী নদীর ওপর একটি জলবিদ্যুৎ প্রকল্পের একই টানেল থেকে ওই চীনা নাগরিককে উদ্ধার করা হয়।

এর আগের দিন ওই টানেল থেকেই দুই নেপালি নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছিল।

গত ২৬ আগস্ট হিমালয়ের একটি উপত্যকায় হিমবাহের একটি অংশ ধসে পড়ে। এতে বরফ, পাথর ও কাদার স্রোত নেমে আসে। ভয়াবহ ওই ঘটনায় ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ৫ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, নদীর উজানে হিমবাহ ধসে পড়ার পর অন্তত ছয়টি জলবিদ্যুৎ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট টানেলে প্রায় ৯০০ মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার অভিযান এখনো চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি