1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ভূমিকম্পে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা দেওয়া হচ্ছে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

গতকালকের ভূমিকম্পে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা ও আহতদের প্রত্যেককে ১৫ হাজার টাকা জেলা প্রশাসনের মাধ্যমে সহযোগিতা করা হচ্ছে এবং এটি অব্যাহত আছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ভূমিকম্প পরবর্তী সময়ে তাৎক্ষণিকভাবে গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জরুরি সাড়াদান কেন্দ্র খোলা হয়েছে। কেন্দ্রের টেলিফোন নম্বর ০২৫৮৮১১৬৫১। কেন্দ্র থেকে সকল জেলা প্রশাসনের সাথে যোগাযোগের মাধ্যমে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়।

ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও মাগুরা জেলা থেকে ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য পাওয়া যায়। ঢাকা জেলায় বিশেষ করে ঢাকা শহরে ৪ জন নিহত ও ৫৯ জন আহত, নারায়ণগঞ্জ ১ জন নিহত ও ১৮ জন আহত, নরসিংদীতে ৫ জন নিহত ও ১১০ জন আহত, গাজীপুরে ২৫২ জন আহত এবং মাগুরাতে ২২ জন আহত হয়। সংঘটিত ভূমিকম্পের ফলে এ পর্যন্ত ১০ জন নিহত ও ৪৬১ জন আহতের তথ্য পাওয়া যায়।

বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে আহত ব্যক্তিদের অনেকে প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি নিরূপণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে প্রাপ্ত তথ্য পরবর্তীতে অবহিত করা হবে বলেও জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি