1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

নাশকতা মামলা : জামায়াতের আমিরসহ ১৮৬ জনের বিচার শুরু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

নাশকতা মামলা : জামায়াতের আমিরসহ ১৮৬ জনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা নাশকতার এক মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১৮৬ জনের বিচার শুরু হয়েছে।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

একইসঙ্গে আগামী ২২ মার্চ এই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত।

বিচার শুরু হওয়া অপর আসামিদের মধ্যে রয়েছেন, জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ, শিবিরের সাবেক সভাপতি ফখরুদ্দিন মানিক, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ডা. নেছার উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মজিবুর রহমান, বাংলাদেশ ছাত্র শিবিরের প্রচার সম্পাদক আবু সালেহ মো. ইয়াহিয়া, ডা. সামিউল হক ফারুকী, জামায়াতে ইসলামীর রোকন ডা. টিএম জাফর উল্লাহ, বুয়েট ছাত্র শিবিরের সাবেক সভাপতি মইনুল ইসলাম, সেক্রেটারি জহিরুল ইসলাম, তৌহিদুল ইসলাম, কেআইএম ইকবাল, আবু হুসাইন, হোসনে মোবারক প্রমুখ।

আসামি পক্ষে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, শেখ মো. রোকন রেজা প্রমুখ আইনজীবী অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে অভিযোগ গঠনের আর্জি জানানো হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।

রাজধানীর মতিঝিল এলাকায় সরকার বিরোধী মিছিল থেকে পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণ এবং বিআরটিসির একটি বাসে আগুন দেওয়ার অভিযোগে মতিঝিল থানার এসআই রফিকুল হাসান ৬৩ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০১৪ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন মতিঝিল থানার এসআই খন্দকার জাহিদ আলী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি