1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

অনুষ্ঠানে ঘুমিয়ে গেলেন ট্রাম্প, ছবি ভাইরাল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে অনুষ্ঠান চলাকালে ঘুমিয়ে পড়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রোববার (০৯ নভেম্বর) সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্পের চোখ বন্ধ রয়েছে। কিছু ছবিতে আবার তার চোখ খোলা রাখতে অনেক কষ্ট হচ্ছে বলে মনে হচ্ছে।

গত বৃহস্পতিবার জনপ্রিয় ওজন কমানোর ওষুধের দাম কমানোর ঘোষণা দিতে ওভাল অফিসে বক্তব্য রাখছিলেন ট্রাম্প। পাশে ছিলেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। এ অনুষ্ঠানের কিছু মুহূর্তে তাকে চোখ মুছতে ও চোখ বন্ধ অবস্থায় দেখা যায়।

এই দৃশ্য দ্রুতই ছড়িয়ে পড়ে এক্সসহ ও অন্যান্য সামাজিক মাধ্যমে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমের কার্যালয় এক পোস্টে ছবি শেয়ার করে লেখে, ডোজি ডন আবার ফিরেছে।

তবে হোয়াইট হাউসের মুখপাত্র টেলর রজার্স সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে জানান, প্রেসিডেন্ট ঘুমিয়ে পড়েননি। তিনি পুরো অনুষ্ঠানজুড়ে কথা বলেছেন এবং সাংবাদিকদের বহু প্রশ্নের উত্তর দিয়েছেন। এই ঘোষণা আমেরিকানদের জন্য ঐতিহাসিক ওষুধের মূল্য হ্রাস ঘটাবে, যা অসংখ্য প্রাণ বাঁচাবে।

রজার্স আরও বলেন, প্রেসিডেন্ট প্রতিদিন রাতদিন কাজ করছেন, দীর্ঘ সফর শেষে ঘরে ফিরেই কাজ শুরু করছেন, তাকে নিয়ে এমন বিভ্রান্তিকর প্রচার সম্পূর্ণ ভিত্তিহীন।

৭৯ বছর বয়সী ট্রাম্প বর্তমানে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বাধিক বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। গত মাসে তিনি ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টারে শারীরিক পরীক্ষার সময় এমআরআই করিয়েছেন। তবে এর কারণ উল্লেখ করো হয়নি।

এর আগে গ্রীষ্মকালে হোয়াইট হাউস জানায়, ট্রাম্পের পায়ে ফোলাভাব পরীক্ষা করে চিকিৎসকরা তার ‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ রোগ শনাক্ত করেছেন। এটি এমন এক অবস্থা, যেখানে শিরার ভাল্ভ সঠিকভাবে কাজ না করায় রক্ত জমে থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি