1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মব সৃষ্টি করে যুবলীগ নেতার টাকা ছিনতাইয়ের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

ঝিনাইদহে সমন্বয়ক পরিচয়ে মব সৃষ্টি করে শামীম হোসেন মোল্লা নামের এক যুবলীগ নেতার ওপর হামলা করে তার সাড়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার (৫ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে শহরের এলজিইডি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

শামীম হোসেন মোল্লা শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি। তিনি দীর্ঘদিন ধরে ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত।

শামীম মোল্লা বলেন, আমি আমার ঠিকাদারি কাজের বিল তুলতে এলজিইডি অফিসে এসেছিলাম। এ সময় সমন্বয়ক আবু হুরাইরার নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল আমার ওপর হামলা করে। তারা আমার কাছে থাকা অন্তত সাড়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেন। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।’

অভিযোগের বিষয়ে সমন্বয়ক আবু হুরাইরা বলেন, ‘একজন ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। এটা তো অন্যায় কিছু না।’

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবলীগ নেতাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়। তার বিরুদ্ধে মামলা না থাকায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি