1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ক্ষমতায় টিকে থাকতে ভারতকে ৯০০ একর জমি বিনামূল্যে দেন হাসিনা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

বেজা জানিয়েছে, ২০১৭ সালের ৭ থেকে ১০ এপ্রিল ভারতের বিশেষ আমন্ত্রণে দিল্লি সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় দুই দেশের শীর্ষ বৈঠকে মীরসরাইয়ে ভারতের আদানি গ্রুপকে ১০৫৫ একর জমি দেওয়ার বিষয়টি আলোচনা হয়। পরবর্তীতে বাংলাদেশ ১৫৫ একর কমিয়ে ৯০০ একর জমি দিতে সম্মতি জানায়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দ্রুত কার্যক্রম শুরুর ওপর গুরুত্ব দেন। ২০২৯ সালের অক্টোবর মাসে আদানি বন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে একটি সমঝোতা স্বাক্ষরিত হয়। ২০২২ সালে আরও একটি চুক্তিতে জয়েন্ট ভেঞ্চার গড়ে তোলার শর্তসহ ভারতীয় এলওসির আওতায় ৬৫ শতাংশ যন্ত্রাংশ ভারত থেকে ক্রয় করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বেজার একজন কর্মকর্তা জানান, এই ৯০০ একর জমির কোন মূল্য নির্ধারণ করা হয়নি। এছাড়া, স্থাপনা নির্মাণ ও উন্নয়নের সব কাজ ভারতীয় প্রতিষ্ঠান করবে, যেখানে বাংলাদেশের কোনো সংস্থা বা নাগরিকের প্রবেশাধিকার থাকবে না। প্রকল্পের যাবতীয় নিয়ন্ত্রণ ভারতই করবে এবং বাংলাদেশ শুধু পর্যবেক্ষক ভূমিকা রাখতে পারবে।

চট্টগ্রামের মীরসরাইয়ের এই এলাকায় বঙ্গোপসাগর রয়েছে একপাশে, অন্যপাশে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে। তাছাড়া, ভারতের ত্রিপুরা থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে। স্থানীয় ঠিকাদার ও গবেষকরা জানাচ্ছেন, এলাকার মানুষ প্রাথমিক থেকেই প্রকল্পটি নিয়ে উদ্বিগ্ন। স্থানীয় কৃষকরা জমি হারানোর ফলে ক্ষোভ প্রকাশ করেছেন।

বীর মুক্তিযোদ্ধা ও সামরিক বিশ্লেষক মেজর (অব.) মোহাম্মদ মোস্তফা বলেন, “শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা ভারতের জন্য এত বড় জমি বিনামূল্যে দিয়েছেন। বাংলাদেশ এখানে কোনো স্বার্থ রাখে না। এটি ভারতের একতরফা সুবিধার প্রকল্প।”

গবেষণা প্রতিষ্ঠান নয়া দালানের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম বলেন, “প্রকল্পের মাধ্যমে মীরসরাইয়ে একটি ছোট ভারত গড়ে উঠবে, যা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।”

প্রকল্পটি বর্তমানে স্থগিত ও পুনঃমূল্যায়নের প্রক্রিয়ায় রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর স্থানীয় জনগণকে এ এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এবং ৭০০ একর অতিরিক্ত জমি বর্তমানে মুক্ত।

সূত্র: https://www.youtube.com/watch?v=Ip0KK03bAfg&ab_channel=DailyAmarDesh

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি