1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

গৌরীপুরে ‘উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী’ পুরস্কার পেল ২০ জন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিমের আওতায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ২০২২/২০২৩ সালে ২০ জন শ্রেষ্ঠ উপজেলা শিক্ষার্থীকে সম্মননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করে পুরস্কৃত করা হয়েছে।

ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় রোববার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মোহসিনা খাতুন প্রধান অতিথি থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কারেরর সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা।

উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা হাজিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিন, কিল্লা বোকাইনগর কামিল মাদরাসার অধ্যক্ষ সায়েদুল হক, গৌরীপুর সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক বিপুৃল সোহাগ, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, মো. রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাজাজান শিক্ষার্থী এমএন মজিদ আলমগীর, সুরাইয়া ইসলাম শান্তা, নাদিয়া আক্তার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি