1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

প্রাথমিকে বিলুপ্ত হল ‘সহকারী শিক্ষক’ পদ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্ত করা হচ্ছে। এই পদটির নাম আরও সরল করে শুধুই ‘শিক্ষক’ রাখা হয়েছে। এছাড়া মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের দায়িত্বের পরিধি, বাস্তবতা ও গুরুত্ব বিবেচনায় আরও চারটি পদের নাম আধুনিক ও সহজীকরণ করা হয়েছে।

রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শামছুল আরিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সমন্বয় সভার সুপারিশের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সারাদেশের প্রাথমিক বিদ্যালয় সমূহের ৩ লাখ ৬২ হাজার ৪১৮টি ‘সহকারী শিক্ষক’ পদ এখন থেকে শুধুই ‘শিক্ষক’ হিসেবে গণ্য হবে। এছাড়া সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদের নাম হবে অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, অর্থ কর্মকর্তা পদের নাম হবে হিসাবরক্ষণ কর্মকর্তা, সহকারী মনিটরিং অফিসার পদের নাম হবে প্রশাসনিক কর্মকর্তা এবং পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক পদের নাম হবে সহকারী ইনস্ট্রাক্টর (পরীক্ষণ বিদ্যালয়)। নতুন এসব নামকরণ সারাদেশের মোট ৩৩৫টি পরীক্ষণ বিদ্যালয় ও সংশ্লিষ্ট দপ্তরের পদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পদের নামগুলো আধুনিক, সহজবোধ্য ও দ্ব্যর্থহীন করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে প্রশাসনিক কাঠামো আরও সুসংগঠিত হবে এবং দায়িত্ব বণ্টনও হবে আরও পরিষ্কার ও কার্যকর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি