1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন গৌরীপুরের সন্তান মো: কামরুজ্জামান (পিন্টু)

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের দরুন কৃষ্ণপুর গ্রামের (অব:) অতিরিক্ত কৃষি অফিসার মো: আবুল হাসিম ও মিনা পারভীন দম্পতির কনিষ্ঠ পুত্র মো: কামরুজ্জামান (পিন্টু) চীনের Northeast Agriculture University, China থেকে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন।

কামরুজ্জামান সাইন্টিফিক অফিসার পদে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)২০১৩ সালে যোগদান করেন। বর্তমানে একই প্রতিষ্ঠানে সিনিয়র সাইন্টিফিক অফিসার পদে কর্মরত আছেন।

কামরুজ্জামান এর পূর্বে দক্ষিণ কোরিয়ার Kyungpook National University থেকে ২০১৭ সালে Food Security and Agriculture Development এই বিষয়ে মাস্টার্স কোর্স সম্পন্ন করেন।

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ সালে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে বিএসসি ইন্জিনিয়ারিং (কৃষি প্রকৌশল) এবং ২০১৩ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এম এস সম্পন্ন করেন।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এক পুএ মো: আবরার ফাইয়াজ ও কন্যা সেহেরিস আনাবিয়া সন্তানের জনক।

পিএইচডি কি

পিএইচডি (Doctor of Philosophy) হলো উচ্চশিক্ষার সর্বোচ্চ গবেষণাভিত্তিক ডিগ্রি, যা নির্দিষ্ট বিষয়ের ওপর নতুন জ্ঞান অর্জন ও সৃষ্টি করার মাধ্যমে প্রদান করা হয়। এতে গবেষককে একটি অভিসন্দর্ভ রচনা করতে হয়। এই ডিগ্রি মূলত একাডেমিক, গবেষণা এবং নীতিনির্ধারণী পেশায় বিশেষ গুরুত্ব বহন করে। এই ডিগ্রি অর্জনের মাধ্যমে একজন ব্যক্তি “ড.” উপাধি ধারণ করতে পারেন, যা সামাজিক ও একাডেমিকভাবে সম্মানজনক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি