1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাইব্যুনালে লতিফ সিদ্দিকী-দীপু মনি-রূপাসহ ৯ আসামি, পরের শুনানি ৩ সেপ্টেম্বর বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় ৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ

ভারতে পালানোর সময় গোপালগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

গোপালগঞ্জ জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজমকে গ্রেপ্তার করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (১০ জুন) সকাল ১১টার সময় বেনাপোল ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জি এম শাহাবুদ্দিন আজম গোপালগঞ্জের সদর উপজেলার বিনাপানি গার্স স্কুল রোড এলাকার মৃত মইনদ্দিনের ছেলে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি বলেন, আগে থেকেই ইমিগ্রেশনে তথ্য আসে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম ভারতে যেতে পারে। সেই অনুযায়ী বহির্গমন বিভাগের সকল কর্মকর্তাকে সতর্ক করে দেওয়া হয়। পরবর্তীতে সকাল ১১টার দিকে তার পাসপোর্ট ডেস্কে জমা দিলে যাচাই-বাছাই করে তাকে গ্রেপ্তার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া বলেন, তার নামে গোপালগঞ্জ সদর থানায় একাধিক মামলা রয়েছে। ইমিগ্রেশনে গ্রেপ্তার আসামি আমাদের কাছে হস্তান্তরের গোপালগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি