1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

রাসেলস ভাইপার ধরে হাসপাতালে এনেও শেষ রক্ষা হলো না কৃষকের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫

কুষ্টিয়ার কুমারখালীতে কৃষিকাজ করার সময় রাসেলস ভাইপারের দংশনে এক কৃষকের মৃত্যু হয়েছে। ওই কৃষকের নাম কামরুজ্জামান প্রামাণিক (৫০)। তিনি উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামের করিম প্রামাণিকের ছেলে।

আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের ভাতিজা সোলাইমান বলেন, চরের মাঠে চাচা সকাল ১১টার দিকে কলাবাগান পরিষ্কার করছিলেন। সে সময় হঠাৎ রাসেলস ভাইপার তাকে দংশন করে। চাচা নিজেও সাপটিকে মেরে ফেলে এবং আমরা সাপসহ চাচাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করি। কিন্তু ভর্তির প্রায় ৩০ মিনিট পর তিনি মারা যান।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, কৃষিকাজ করার সময় রাসেলস ভাইপারের দংশনে একজন মারা যাওয়ার খবর পেয়েছি। মরদেহটি কুষ্টিয়া সদর হাসপাতালে আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি