1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

আরও শক্তিশালী ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ মে, ২০২৫

এবার আরও শক্তিশালী ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান। দেশটির দাবি, সেই ক্ষেপণাস্ত্র ভারতে সফলভাবে আঘাত হানে। এর আগে দিনের প্রথম প্রহরে ফাতাহ-১ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল শাহবাজ শরিফের বাহিনী।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, শনিবার (১০ মে) পাকিস্তান তাদের সামরিক ঘাঁটিতে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। পাকিস্তানের সামরিক মুখপাত্রের মতে, ভারত তাদের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ জানান, রাওয়ালপিন্ডির নূর খান ঘাঁটি, চকওয়ালের মুরিদ ঘাঁটি এবং পাঞ্জাব প্রদেশের ঝাং জেলার রফিকি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এরপর পাকিস্তান কৌশলগত ভারতীয় অবস্থান লক্ষ্য করে তাদের ফাতাহ-২ ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করে।

তবে ভারতীয় সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। ফলে তেমন কোনো ক্ষতিসাধন হয়নি।

ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র কী?

ফাতাহ-২ হলো পাকিস্তানের তৈরি একটি গাইডেড আর্টিলারি রকেট সিস্টেম। পাকিস্তানের সেনাবাহিনী কর্তৃক ২০২১ সালের ডিসেম্বরে প্রথম আনুষ্ঠানিকভাবে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়। এটিকে ফাতাহ-১ সিস্টেমের একটি আপগ্রেড সংস্করণ হিসাবে বিবেচনা করা হয়। যার পরিসর বর্ধিত এবং আরও নির্ভুল।

ফাতাহ-২ ক্ষেপণাস্ত্রের আনুমানিক পাল্লা প্রায় ২৫০ থেকে ৪০০ কিলোমিটার। এটি প্রচলিত ওয়ারহেড বহন করতে পারে এবং সামরিক অবস্থান, রাডার স্থাপনা এবং সরবরাহ সুবিধাগুলোতে আঘাত করার জন্য ডিজাইন করা হয়েছে।

ক্ষেপণাস্ত্রটি একটি টার্মিনাল গাইডেন্স সিস্টেম দিয়ে সজ্জিত। যা এটিকে উড্ডয়নের চূড়ান্ত পর্যায়েও তার পথ সামঞ্জস্য করতে সাহায্য করে। ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে আঘাত হানতে ইনর্শিয়াল নেভিগেশন এবং স্যাটেলাইট গাইডেন্স ব্যবহার করে।

এদিকে ভারতের ভাতিন্ডা বিমানঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান। শনিবার (১০ মে) সকালে এ তথ্য জানায় জিওটিভি নিউজ। তবে ঘাঁটিটিতে ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি