1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

জামালপুরে আইনজীবী সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা আমান উল্লাহ আকাশ গ্রেফতার

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

জামালপুরে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় আইনজীবী সমিতি থেকে ফেরার পথে রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার বিকালে জামালপুর জেলা ও দায়রা জজের বিদায় অনুষ্ঠানের আয়োজন করে জেলা আইনজীবি সমিতি। জামালপুর আইনজীবী সমিতির সভাপতি হিসেবে অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ ওই বিদায় অনুষ্ঠান শেষ করে সন্ধ্যায় বাসায় ফেরার পথে শহরের পৌর ঈদগাহ মাঠের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে জুলাই-আগষ্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ন আন্দোলনে হামলার সম্পৃক্ততার অভিযোগে মামলা রয়েছে। গ্রেফতারকৃত অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ জামালপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছাড়াও আইনজীবী সমিতিতে চলতি মেয়াদসহ ৮ বার সভাপতির দায়িত্ব পালন করছেন।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো: আতিক জানান, জুলাই-আগষ্ট ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আমান উল্লাহ আকাশকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। আগামীকাল মঙ্গলবার আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালাতে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে আরও কোন মামলা বা অভিযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি