1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

ড. নিলুফার চৌধুরী মনি
রাষ্ট্রপতি অসুস্থজনিত কারণে যদি পদত্যাগ করেন, এখানে গণতান্ত্রিক ভাষায় কিছুই বলার নেই

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

জামালপুরে বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ড. নিলুফার চৌধুরী মনি বলেছেন, রাষ্ট্রপতি উনার অসুস্থজনিত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

রাষ্ট্রপতি অসুস্থজনিত কারণে যদি পদত্যাগ করেন, এখানে গণতান্ত্রিক ভাষায় কিছুই বলার নেই। সেই জায়গায় আইনত আরেকজনকে রাষ্ট্রপতি সিলেকশন করার আগ পর্যন্ত মাননীয় স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত থাকতে পারবেন। একজন রাষ্ট্রপতিকে যেভাবে যে আইনে সিলেক্ট করা হয়, সে আইনে সিলেক্ট করে তাকে রাষ্ট্রপতি পদে দিবেন এটাই আমরা সরকারের কাছে আশা করি।

তিনি আরো বলেন, এখন পর্যন্ত সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন। সেটা পলিটিক্যাল হতে পারেন, সেটা পলিটিক্যালের বাইরেও হতে পারে। সেটা রাষ্ট্র, রাষ্ট্রীয় যন্ত্র, সরকার, সরকারের যন্ত্র ঠিক করবেন।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় শহরের বকুলতলা মোড়ে জেলা শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজিত জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুথানের বীরোচিত বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সুবাহানের সভাপত্বিতে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাকিকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এর আগে শহরের গেটপাড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রধক্ষিণ করে বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি