1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

সরিষাবাড়ীতে ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে চালক ও যাত্রীসহ ৪ জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে দুইজন যাত্রী। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সন্ধ্যায় সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রাম এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান, সন্ধ্যা ৭টার দিকে টাঙ্গাইলের মধুপুর থেকে জামালপুরের দিকে আসা যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিক্সার সাথে সরিষাবাড়ী থেকে ঢাকাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই সিএনজির চালক সদর উপজেলার কামলাখান মোড় এলাকার আব্দুর রাজ্জাক (৪৫), যাত্রী সরিষাবাড়ী উপজেলার আলম মিয়া (৪০), আরিফুল ইসলাম (৩৫) ও জামালপুর পৌর শহরের গেইটপাড় এলাকার করিম নিহত হয়। দুর্ঘটনায় সিএনজি যাত্রী সরিষাবাড়ী উপজেলার নলদাইর এলাকার আমজাদ হোসেন (৫৫) ও তার ছেলে এনামুল (২২) আহত হয়। গুরুত্বর আহত আমজাদ হোসেনকে মুমুর্ষূ অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনার সাথে সাথেই ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক পালিয়ে যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি