1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষের সাথে মেডিকেলে ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময়

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে এ বছর বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: হারুন অর রশিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে। বুধবার দুপুরে কলেজে অধ্যক্ষের কার্যালয়ে শিক্ষার্থীরা সৌজন্য স্বাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন।

এ বছর সরকারি আশেক মাহমুদ কলেজের মোট ১৬ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। শুভেচ্ছা বিনিময়কালে শিক্ষার্থীদের বেশ উচ্ছ্বসিত দেখা যায়। তারা তাদের এই সফলতার জন্য শিক্ষক ও শিক্ষিকা মন্ডলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে এ বছর ঢাকা মেডিকেল কলেজে নুসরাত সাদিয়া ও প্রভা, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সাইমুন, ময়মনসিংহ মেডিকেল কলেজে তাসমিয়া ও সাবিকুন্নাহার সুমাইয়া, রংপুর মেডিকেল কলেজে আদ্রিয়ানা, ওসমানী মেডিকেল কলেজে মাইশা ও তায়েবা, পাবনা মেডিকেল কলেজে বর্ণা, নেত্রকোনা মেডিকেল কলেজে রাজিকিল ও সাবরুন, ফরিদপুর মেডিকেল কলেজে সিথি, বগুড়া মেডিকেল কলেজে অথৈ, কুষ্টিয়া মেডিকেল কলেজে মায়মুনা মিথুন, হবিগঞ্জ মেডিকেল কলেজে সুপ্তি এবং জামালপুর মেডিকেল কলেজে হ্যাপি ভর্তির সুযোগ পেয়েছে।

সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: হারুন অর রশিদ বলেন, এ বছর সরকারি আশেক মাহমুদ কলেজ হতে ১৬ জন শিক্ষার্থী মেডিকেলে চান্স পেয়েছে। তিনি প্রিয় শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান ও তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে মানবিক চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবায় প্রত্যোককে নিয়োজিত হওয়ার আহ্বান করেন। শুভেচ্ছা বিনিময়কালে শিক্ষার্থীদের অভিভাবক ও কলেজের অন্যান্য শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি