1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

জামালপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারী) বিকেলে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা শাখা এই কর্মসুচির আয়োজন করে।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা শাখার সহ সভাপতি অ্যাডভোকেট মো: আব্দুল হাইয়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: দিদারুল ইসলাম দিদার, অ্যাডভোকেট নওয়াব আলী, অ্যাডভোকেট ফজলুল হক, অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, অ্যাডভোকেট মোকাম্মেল হক, অ্যাডভোকেট নজরুল ইসলাম মোহন, অ্যাডভোকেট রফিকুল হক, অ্যাডভোকেট মোবারক হোসেন, অ্যাডভোকেট রিশাদ রেজোয়ান বাবুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর সাধারণ মানুষের মত আইনজীবীরাও আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে। এ কারণে তারা এখন প্রকাশ্যে আসতে পারে না, পালিয়ে বেড়াচ্ছে। আমাদের শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ূ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি