1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী

আবু সাঈদ হত্যার ঘটনায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আবু সাঈদকে হত্যার ঘটনায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে আটক করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রংপুরের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন।

পিবিআইয়ের এই কর্মকর্তা আজ মঙ্গলবার সকালে বলেন, আবু সাঈদ হত্যা মামলায় শরিফুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিবৃতি আকারে আদালতকে দিয়েছেন মামলার বাদী। মামলার তদন্তের স্বার্থে গতকাল সোমবার রাত ৯টার দিকে শরিফুল ইসলামকে আটক করা হয়েছে। তাঁকে আজ আদালতে পাঠানো হবে।

শরিফুল ইসলামের স্ত্রী আর তাসনিম বলেন, গতকাল সোমবার সন্ধ্যা সাতটার পর পিবিআইয়ের একটি দল সাদাপোশাকে রংপুরের আলমনগরে (শরিফুলের শ্বশুরবাড়ি) আসে। এরপর তারা জিজ্ঞাসাবাদের জন্য শরিফুলকে নিয়ে যায়। কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া তাঁর স্বামীকে কেন আটক করা হলো, সে প্রশ্ন তোলেন তিনি।

গত ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাচালে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন। গত ১৮ আগস্ট আবু সাঈদ হত্যার ঘটনায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, রংপুর রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. মনিরুজ্জামানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন আবু সাঈদের বড় ভাই রমজান আলী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি