1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

বিদ্যালয় হচ্ছে মানুষ গড়ার কারখানা

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

১৪৮ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি বলেছেন, শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর, আর বিদ্যালয় হচ্ছে মানুষ গড়ার কারখানা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রোববার বিকালে পাবলিক উপজেলা প্রশাসনের আয়োজনে ৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যকেটিতে ৫২ হাজার টাকার বই উপহার দেয়া হয়।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।

নিলুফার আনজুম পপি বলেন, আমাদের প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করে দিতে হবে। যাতে আমাদের আগামীর ভবিষ্যৎ শিশুরা জঙ্গীবাদ, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত থাকতে পারে।

এসময় তিনি বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীদের নিজের সন্তান হিসেবে মানুষ করা, আন্তরিকতা ও ভালোবাসার আহ্বান জানান শিক্ষকদের প্রতি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল আহমেদ নাছের, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায়, উপজেলা পষিদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম প্রমুখ।

বই বিতরণ শেষে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ১৭ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন সংসদ সদস্য নিলুফার আনজুম পপি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি