1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

জামালপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচার কেন্দ্র, মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

জামালপুরে স্বতন্ত্র প্রার্থীর তিনটি নির্বাচনী প্রচার কেন্দ্র, তিনটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রতিবাদে সড়ক অবরোধ করে সমর্থকরা, এরপর পুলিশ ও র‌্যাবের লাঠিচার্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সাংবাদিকসহ বেশকয়েকজন সমর্থক আহত হয়।

বুধবার রাতে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা পূর্ব বাজারের গোলাম আলী মার্কেটে ও খড়খড়িয়া এলাকায় জামালপুর- ৫ সদর আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর দুইটি নির্বাচনী প্রচার কেন্দ্রে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে নৌকার সমর্থকরা হামলা চালিয়ে ভাঙচুর করে। এরপর একই ইউনিয়নের মহেশপুর কালিবাড়ীতে আরও একটি নির্বাচনী প্রচার কেন্দ্রে হামলা চালিয়ে ভাঙচুর ও তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে নৌকার সমর্থকরা। হামলায় ঈগলের সমর্থক খোকা, দুদু, শফিক, ইয়ার আলীসহ দিলবাহার নামে এক নারী পথচারী আহত হয়।

এই ঘটনার প্রতিবাদে ঈগলের সমর্থকরা প্রায় দুই ঘন্টা জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম ঘটনাস্থলে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বরকত উল্লাহর উপস্থিতিতে পরিস্থিতি শান্ত করতে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেয়ার সময় পুলিশ ও র‌্যাবের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অতর্কিত লাঠিচার্জ শুরু করে।

এ সময় পুলিশের লাঠিচার্জের শিকার হন নির্বাহী ম্যাজিস্ট্রেট বরকত উল্লাহ ও স্থানীয় ইউপি সদস্য সুরুজ্জামান ফকির। এছাড়াও এনটিভির সাংবাদিক আসমাউল আসিফসহ ৫ জন সাংবাদিক ও অন্তত ১০ জন ঈগলের সমর্থক পুলিশের লাঠিচার্জে আহত হয়েছে। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীরের সাথে যোগাযোগ করলে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি