1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

জামালপুরে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখার দাবীতে মানববন্ধন

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

জামালপুরে অবাধ, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জেলা ও পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে শহরের তমালতলায় প্রধান সড়কে সদর উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে জামালপুর- ৫ সদর আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজনুর সমর্থক পৌর কাউন্সিলর মাসুদ করিম, জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: সুরুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল, শহর ছাত্রলীগের সাবেক সভাপতি নূর হোসেন আবাহনী প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম সম্পর্কে সাম্প্রদায়িক ও উষ্কানিমূলক বক্তব্য প্রদান করে ভোটের পরিবেশ বিনষ্ট করছেন। জেলা ও পুলিশ প্রশাসনকে পক্ষপাতমূলক আচরণ পরিহার করে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নিরপেক্ষ ভূমিকা রাখার আহবান জানান বক্তার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি