1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

শেরপুরে যুবক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

শেরপুরের নকলায় গোরস্থানের রাস্তায় হেলে পড়া সাজনা গাছের ডাল ভাঙা নিয়ে তর্কাতর্কির জেরে রাজু আহম্মেদ (৩৫) নামে এক যুবককে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ সোমবার (১৮ ডিসেম্বর)  সকাল ১১টায় নকলা উপজেলা সদরে এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয় বেলায়েত হোসেনসহ নিহতের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। বক্তারা হত্যার ঘটনায় জড়িত ইউপি সদস্য মো. বাবুল, আবু বাক্কার মুন্সীসহ অন্যান্য আসামিদের ফাঁসির দাবি জানান।

পরে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর নকলা উপজেলার পাইস্কা এলাকার গোরস্থানে মরদেহ দাফন শেষে বাড়ি ফেরার পথে সাজনা গাছের একটি ডাল ভাঙা নিয়ে একই গ্রামের দু’টি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাজু মিয়াসহ আহত হন অন্তত ১০ জন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজু মিয়া। এ ঘটনায় দায়ের করা মামলায় আবু বাক্কার মুন্সী নামে একজন গ্রেপ্তার হলেও প্রধান আসামি বাবুল মিয়াসহ বাকি আসামিরা পলাতক রয়েছেন।

সট : সাদিয়া উম্মুল বানিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নকলা, শেরপুর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি