1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
পদত্যাগ করেছেন পিএসসি চেয়ারম্যান প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, জরিমানা বলাকাকে শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী দুই দিনের সরকারি সফরে কাতার গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী চলন্ত বাসে পরীক্ষামূলক স্যাটেলাইট ইন্টারনেট চালু করল বিএসসিএল সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, গডফাদারদের ধরার চেষ্টা চলছে হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, নতুন নীতিমালার পরিকল্পনা

আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন গৌরীপুর পৌরসভার মেয়র

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার বর্তমান মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।

রোববার রাজধানী ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এর আগে ২০১৬ সালে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে উপনির্বাচন ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে বঞ্চিত হন মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।

সৈয়দ রফিকুল ইসলাম বর্তমানে গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৮৭/৮৮ সালে গৌরীপুর সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস, ২০০৪ সালে গৌরীপুর পৌর সভার কাউন্সিলর নির্বাচিত হন। পরে ২০১১, ২০১৫ ও ২০২১ সালে অনুষ্ঠিত পৌরসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে টানা তৃতীয়বার মেয়র নির্বাচিত হন।

মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ছাত্র সংসদের জিএস থেকে স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর ও মেয়র পদে অংশ নিয়ে আমি কখনো পরাজিত হইনি। জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নিতে ও স্মার্ট গৌরীপুর গড়তে নির্বাচনে প্রার্থী হয়েছি। মনেনায়ন পেলে দলমত নির্বিশেষে রেকর্ড পরিমাণ ভোট পেয়ে নৌকা প্রতীককে জয়যুক্ত করে আওয়ামী লীগকে এই আসনটি উপহার দেবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি