1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক প্রজ্ঞা ও সাহসের অনন্য দৃষ্টান্ত: রাষ্ট্রপতি জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু মানহানির মামলায় এমপি মুফতি আমির হামজার আগাম জামিন পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলেদের বড়শিতে কুমির

ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে বিশেষ জরুরি বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

ইসরায়েল ও ফিলিস্তিনের ইসলামপন্থী দল হামাসের মধ্যকার চলমান যুদ্ধ নিয়ে বিশেষ জরুরি বৈঠকে বসছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংস্থাটি ‘সামরিক সংঘাতবৃদ্ধি’ ও গাজার নিরস্ত্র বেসামরিক নাগরিকদের হুমকি নিয়ে আলোচনা করতে চায়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বর্তমানে ওআইসির সভাপতির দায়িত্বে রয়েছে সৌদি আরব। গতকাল শনিবার এক বিবৃতিতে ওআইসি জানায়, আগামী বুধবার জেদ্দায় সদস্যভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে বিশেষ জরুরি বৈঠক হবে।

ওআইসি ওয়েব সাইটে এক বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের আমন্ত্রণে ওআইসি গাজা ও এর আশপাশে বিদ্যমান সামরিক পরিস্থিতি, বেসামরিক নাগরিকদের জীবনের হুমকি ও সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সভার আহ্বান জানানো হচ্ছে। জাতিসংঘের পর বিশ্বের দ্বিতীয় বৃহৎ সংস্থা হলো ওআইসি। এর সদস্য সংখ্যা ৫৭টি।

কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে ইসরায়েলের সঙ্গে সৌদি আলোচনা স্থগিত করার পর এ জরুরি বৈঠক ডাকল ওআইসি।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এ হামলায় ১৩ শর বেশি ইসরায়েলি নিহত হয়েছে। এদিকে ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় কমপক্ষে ২ হাজার ২১৫ ফিলিস্তিনি নিহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি